বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও কোয়ারেন্টিনে থাকা কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ আফিল উদ্দিন এমপির উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছে বেনাপোল গাজিপুর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ।
সোমবার ১০ মে সকাল ১১টার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব
নুরুজ্জামানের বাড়ি আব্দুস সাত্তার প্যালেসে প্রায় ৩ শতাধিক কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মহীন ও অসহায়দের চাল, ডাল, আলুসহ করোনা প্রতিরোধের জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জনাব অহিদুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুর রহমান, বিশিষ্ঠ সি এন্ড এফ ব্যবসায়ী আব্দুল লতিফ, মাসুদ আক্তার বাবু খান, মোঃ আসাদুজ্জামান সহ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা।
এ সময় শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান সুস্থতা কামনা করে দোয়া ও মোনজাত অনুষ্ঠিত হয়।